মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:05
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

াধবদীতে যুবক হত্যা মামলায় দুই সন্দেহভাজন গ্রেফতার, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি পুলিশের।

াধবদীতে যুবক হত্যা মামলায় দুই সন্দেহভাজন গ্রেফতার, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি পুলিশের।

 

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে যুবক দিগন্ত (২৭) হত্যা মামলায় যৌথ অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ ও নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, গত ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের মার্কাজ মসজিদের পাশ থেকে দক্ষিণ বিরামপুর এলাকার শফিকুল ইসলাম ও সেলিনা আক্তারের ছেলে দিগন্তের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ময়লার স্তুপে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার (৩ জুলাই ২০২৬) মাধবদী থানা পুলিশ ও নরসিংদী জেলা ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বটতলা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সেলিম মিয়া ওরফে “কুত্তা সেলিম” (৪২) এবং রমজান আলী (২৬)-কে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ