মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

১০০০গোলের স্বপ্ন পূরণে যে বার্তা দিলেন রোনালদো”

১০০০গোলের স্বপ্ন পূরণে যে বার্তা দিলেন রোনালদো”

ক্রাীড়া ডেস্ক|জনতার দেশঃ
১০০০ গোলের যে লক্ষ্য নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো নেমেছেন, সে পথে দুরন্ত গতিতে ছুটে চলেছেন তিনি। সৌদি প্রো লিগে গত রাতে করেছেন হ্যাটট্রিক। এখন মাইলফলক অর্জন করা থেকে মাত্র গোল দূরে পর্তুগিজ ফরোয়ার্ড।
রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলের উড়ন্ত জয় পেয়েছে আল নাসর। রোনালদোর হ্যাটট্রিক তো বটেই, আরও স্পষ্ট করে বলতে গেলে এমন অসাধারণ জয়ের অবদান পর্তুগালের ফুটবলারদের। আরেক পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স কোনো গোল করতে না পারলেও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন।
আল নাসরের জয়, নিজের গোল—সব মিলিয়ে এমন অসাধারণ রাতের পর রোনালদো পোস্ট না করে কি পারেন! ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘অসাধারণ জয়। দলের সবাই দুর্দান্ত খেলেছে। হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে।’
আল নাসর অবশ্য শুরুতে গোল হজম করে ফেলে গত রাতে। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেস গোল করে এগিয়ে দেন আল খুলুদকে। সমতায় ফিরতে আল নাসরের লেগেছে ৮ মিনিটে। ২৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির স্ট্রাইকার আনহেলো গ্যাবরিয়েল। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরে আল খুলুদ। দোমিঙ্গেসের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আন্তোয়েন এসোম্বা।
দ্বিতীয়ার্ধটা পুরোটা রোনালদোর। হ্যাটট্রিক করার পথে নিজের প্রথম গোলটা করেন ৬৬ মিনিটে। পরবর্তীতে ৭২, ৮২ মিনিটে দুই গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। হ্যাটট্রিক করার পথে রোনালদো প্রথম দুই গোলেন ফেলিক্সের অ্যাসিস্টে। ৮২ মিনিটে রোনালদোকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সাদিও মানে। তাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে গোলসংখ্যা হয়ে গেল ৯৮৫।
ম্যাচে শেষ বাঁশি বাজা যখন সময়ের ব্যাপার মাত্র, তখন ব্যবধান কমায় আল খুলুদ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোলটি করেন দোমিঙ্গেস। ৫-৩ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আল নাসর। ২০২৬-২৭ সৌদি প্রো লিগে ১১ ম্যাচে ৯ জয়, ১ হার ও ১ ড্রয়ে এখন রোনালদোর দলের পয়েন্ট ২৮। সবার ওপরে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ২৮ হলেও তারা এগিয়ে গোল ব্যবধানে। আল কাদসিয়া খেলেছে ১২ ম্যাচ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আল হিলাল।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ