মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:08
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ট্রলার জব্দ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা।

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ট্রলার জব্দ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা।

‎
‎সুনামগঞ্জ প্রতিনিধি:
‎
‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত বর্তী নদী যাদুকাটার তীর কেটে খনিজ বালু লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেতাহিরপুর থানা পুলিশ। এ সময় চুরি করা বালিভর্তি একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়।
‎
‎মঙ্গলবার মধ্যে রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
‎
‎মামলার আসামিরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে শাহ মান্না ,একই গ্রামের রোমান মিয়া ওরফে রোমান শাহ, মৃত আসাদ মিয়া শাহর ছেলে মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, সফর আলীর ছেলে ইমাম হোসেন এবং গড়কাটি গ্রামের জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন। এই মামলায় আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
‎
‎বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই সালাউদ্দিন মোল্লা বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মান্না মিয়া ওরফে শাহ মান্নার নেতৃত্বে একটি সংঘবদ্ধ বালু লুটেরা চক্র যাদুকাটা নদীর পশ্চিম তীর ঘাগটিয়া ঝালোরটেক এলাকা পাড় কেটে খনিজ বালু লুট করে কয়েটি স্টিলবডি নৌকা নৌকা বুঝাই করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল একটি দল ঘাগটিয়া ঝালরটক অভিযান চালায়।এ সময় অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি নৌকা কৌশলে পালিয়ে গেলেও সময় নদীর তীর থেকে লুট করা খনিজ বালিভর্তি একটি ট্রলার জব্দ করা হয়। তবে এসময় নদীর তীরে কেটে বালু লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
‎
‎

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ