বুধবার, 18 নভেম্বর 2026 · 03:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সাতক্ষীরা সদর হাসপাতালের বড় বাবু আশিক নিয়াজের ভাগ্নে মাহমুদুল হাসান ধর্ষণ কাণ্ডে গ্রেফতার! · নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, ২০০ মিটার দৌড়সহ চার ইভেন্টে অংশ নিলেন প্রার্থীরা! · কলাপাড়ায় গভীর রাতে গ্রামীন ব্যাংকে অগ্নি সংযোগের অপচেষ্টা! · আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ! · আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্ম দিন! · রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি! · কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার! · দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন!
আইন-আদালত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস!

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস!

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ (বাসস): রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সেই সাথে এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ।

আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ