বুধবার, 18 নভেম্বর 2026 · 03:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সাতক্ষীরা সদর হাসপাতালের বড় বাবু আশিক নিয়াজের ভাগ্নে মাহমুদুল হাসান ধর্ষণ কাণ্ডে গ্রেফতার! · নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, ২০০ মিটার দৌড়সহ চার ইভেন্টে অংশ নিলেন প্রার্থীরা! · কলাপাড়ায় গভীর রাতে গ্রামীন ব্যাংকে অগ্নি সংযোগের অপচেষ্টা! · আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ! · আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্ম দিন! · রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি! · কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার! · দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন!
সারাদেশ

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার!

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার!

‎ আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধিঃ

‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মো. রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

‎​আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎​পুলিশ সূত্রে জানা যায়, রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

‎​এদিকে, যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার।

‎​স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

‎​তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ