মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

অতিরিক্ত কারা উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজন্স) হিসাবে পদোন্নতি পেলেন মোছাঃ নাহিদা পারভীন!

অতিরিক্ত কারা  উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজন্স) হিসাবে পদোন্নতি পেলেন মোছাঃ নাহিদা পারভীন!

মোঃ মামুনুর রশিদ | বিশেষ প্রতিনিধিঃ
মোসা: নাহিদা পারভীন বাংলাদেশ জেল বা কারা অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত কারা উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্মজীবনঃ
• সহকারী কারা মহাপরিদর্শক: তিনি কারা অধিদপ্তর, ঢাকায় সহকারী কারা মহাপরিদর্শক (প্রশিক্ষণ ও ক্রীড়া) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই পদে থাকাকালীন তিনি ঢাকা কারা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও সামলেছেন।

• সিলেট কেন্দ্রীয় কারাগার ও বিভাগীয় দায়িত্ব: তিনি প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ (বাদাঘাট)-এ সিনিয়র জেল সুপার এবং পরবর্তীতে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে সিলেট বিভাগে অতিরিক্ত দায়িত্বে (অঃ দাঃ) কাজ করেছেন।

• তিনি পূর্বে সিনিয়র জেল সুপার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি শান্তিরক্ষা মিশনেও কারা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্বে বিভিন্ন জেলায় জেল সুপার এর দায়িত্ব পালন করেছিলো।

⬛বর্তমান পদ ও কর্মস্থলঃ
বর্তমানে তিনি পদোন্নতি লাভ করে অতিরিক্ত কারা উপ-মহাপরিদর্শক হিসেবে ঢাকা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক এর কার্যালয়-২, কাশিমপুর কারা প্রাঙ্গণ, গাজীপুরে কর্মরত আছেন।

কারা প্রশাসনের আধুনিকায়ন, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত প্রশিক্ষণ এবং ক্রীড়া মানোন্নয়নে তিনি বিভিন্ন সময়ে অবদান রেখেছেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ