মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

আজ ১১ সেপ্টেম্বর দিল্লীতে পুতিন – মোদী বৈঠক!

আজ ১১ সেপ্টেম্বর  দিল্লীতে পুতিন – মোদী বৈঠক!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
তিনদিনের সফরে আজ শুক্রবার এগারো সেপ্টেম্বর পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে তিনি ১৮ তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন এবং বাণিজ্য বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর নিশ্চিত করেছে।
একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পুতিন পালাম বিমান ঘাঁটিতে পৌছালে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর রাতিয়ার বাইরে এটি প্রোটিনের প্রথম সশরীরে কোন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রুশ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দীপকীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই নেতার এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশিপ্রতিরক্ষা জ্বালানি প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার উপর গুরুত্বারোপ করা হবে বলে আশা করা যাচ্ছে।
প্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার জানান, রাশিয়া ও ভারত ব্রম্মোস ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন নিয়ে কাজ করছে। মস্কো এস-৪০০এয়ার ডিফেন্স সিস্টেমের বাকি চালান সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সু-৫৭যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।
পেসকভ আরো জানান, দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা অত্যন্ত দৃঢ় হয়েছে এবং নতুন পারমানবিক চুল্লি স্হাপনের পরিকল্পনা নিয়ে মস্কো ও নয়া দিল্লি আলোচনা চালিয়ে যাচ্ছে।
শুক্রবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সহ বিভিন্ন পক্ষ নতুন করে যুদ্ধের সমা ধানের পথ খুঁজছে।
এর আগে গত সপ্তাহে বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও)সম্মেলনের ফাঁকে মুদি ও পুতিনের বৈঠক হয়েছিল। তখন মুদি পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং পুতিনকে শেষহীন যুদ্ধ থেকে যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
প্রসঙ্গত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিলেন।
তথ্য সূত্রঃ
# নিউজ ইন্ডিয়া টুডে
#বাংলাদেশ সংবাদ সংস্থা
# বাংলা ট্রাইবোন

ছবি: সংগৃহিত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ