মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

আজকের আবহাওয়ার পূর্বাভাসঃ

আজকের আবহাওয়ার পূর্বাভাসঃ

ডেস্ক নিউজ| জনতার দেশঃ

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি.মঙ্গলবার,  বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের আটটি বিভাগে বৃষ্টি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।
*বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস*
ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে বজ্রঝড়ের তীব্রতা বাড়তে পারে।
তাপমাত্রা ও ভ্যাপসা গরমঃ
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা সাধারণত ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে, বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে সারাদেশে কিছুটা ব্যবসা গরম ও অস্বস্হি থাকবে।
*সমুদ্র বন্দর ও নদীপথের সর্তকতা*
উত্তর বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় সমুদ্র বন্দর গুলোকে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলার গুলোকে  উপকূলের  কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজকে সূর্যোদয় :ভোর ৫ঃ৪০ মিনিটে
আজকে সূর্যাস্ত :সন্ধ্যা ৬ঃ০৩ মিনিটে

সৌজন্যেঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ