মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

​আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ: নৌ-বাণিজ্যে নতুন দিগন্ত।

​আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ: নৌ-বাণিজ্যে নতুন দিগন্ত।

আন্তর্জাতিক ডেক্স :
​
​বাংলাদেশের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, নিরাপদ নৌপরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে (Maritime Liability Conventions) আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
​আজ লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) সদর দপ্তরে বাংলাদেশের পক্ষ থেকে কনভেনশনে যোগদানের চূড়ান্ত দলিল হস্তান্তর করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই দলিল হস্তান্তর করেন।
​এই মাইলফলক অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হলো। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই কনভেনশনগুলোতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র দূষণ রোধ এবং দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আইনি সুরক্ষার বিষয়টি আরও শক্তিশালী হবে।
​একইসাথে, এটি আন্তর্জাতিক শিপিং ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও নির্ভরযোগ্য করে তুলবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ