মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

​আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ স্থানান্তরিত হবে নাজাফে, বুধবার ইরাকে জানাজা।

​আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ স্থানান্তরিত হবে নাজাফে, বুধবার ইরাকে জানাজা।

আন্তর্জাতিক ডেস্ক :
​ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশটির পবিত্র শহর কোমে জানাজা অনুষ্ঠান শেষে মঙ্গলবার তার মরদেহ ইরাকের নাজাফে স্থানান্তর করা হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
​প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রয়াত নেতার বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মরদেহের সঙ্গী হিসেবে মঙ্গলবার নাজাফ সফরে যাবেন। তারা ইরাকে আয়োজিত জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেবেন।
​আগামী বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আরও জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ইরানে ফেরত আনা হবে।
​সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ এই নেতাকে।
​উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এই শেষকৃত্য সম্পন্ন করতে দুই দেশই বিশেষ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ