মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ইবলিশ (শয়তান)এর নাফরমানি এবং তার আত্ম অহমিকা!

ইবলিশ (শয়তান)এর নাফরমানি এবং তার আত্ম অহমিকা!

ইসলামী ডেস্ক|দৈনিক জনতার দেশঃ
ইবলিশ (শয়তান) পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
.
এই একটা প্রশ্ন বুঝলে
প্রতিটি মুসলমান তার জীবন দর্শন সম্পর্কে বুঝে যাবে।
.
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
.
তাহলে তার অভাব ছিল কিসে?
তার অভাব ছিল একটা জিনিসের – সে নিজেকে চিনতে পারেনি।
.
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি – “তুই সিজদা করলি না কেন?”
আল্লাহ জিজ্ঞেস করেছেন – *”মা মানা’আকা?”
তোকে কিসে বাধা দিল?*
.
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে – তুই আমাকে মানতে পারলি না?
.
সেই বাধাটা ছিল – “আনা খাইরুম মিনহু – আমি তার চেয়ে উত্তম।”
.
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি – এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল –
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
“আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদম (আ:) এর সামনে মাথা নত করবো?”
.
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
.
তারপর ইবলিশ কি করলো আল্লাহর নির্দেশ অমান্য করলো সে তার কৃত কর্মের জন্য তওবা করতে রাজি হলোনা।

সে বললো না – “আল্লাহ ভুল হয়ে গেছে।”
.আমাকে ক্ষমা করে দিন।
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো – “আপনি আমাকে গোমরাহ করেছেন।”
নাউযুবিল্লাহ।
.
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন – “রব্বানা জলামনা আনফুসানা –
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।”

আর ইবলিশ ভুল করে বলেছিল – “আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।”
.
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
.
“ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।”*
.
যখন তুমি বলো –
“আমি ঠিক, ও ভুল।”
“আমি এটা করেছি ওর জন্য।”
“আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।”
“আমি ওর চেয়ে ভালো।”
.
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
.
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো – আমার ভিতরে “আনা খাইরুম মিনহু” টা কোথায় লুকিয়ে আছে?
.
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিশ।

তথ্য সূত্রঃ
# সংগৃহিত।
ছবি
# ইবলিশ শয়তানের প্রতীকি।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ