মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

উন্নত জীবনযাপনের স্বপ্নে বিভোর হয়ে অবৈধ পথে ভারতে গিয়ে দু’বছর কারাভোগের পর অবশেষে দেশে ফিরলেন দুই তরুণী!

উন্নত জীবনযাপনের স্বপ্নে বিভোর হয়ে অবৈধ পথে ভারতে গিয়ে দু’বছর কারাভোগের পর অবশেষে দেশে ফিরলেন দুই তরুণী!

ক্রাইম ডেস্ক|জনতার দেশ:

ভারতে দুই বছর কারা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশী তরুণী।
গণ মাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল  ৮ সেপ্টেম্বর “ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ”তাদেরদু’জনকে  বেনাপোল বন্দর ইমিগ্রেশন  পুলিশের কাছে হস্তান্তর
করেন। এই দুই তরুণী হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস এবং একই উপজেলার মহিষখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।
লাবনী বিশ্বাস জানান, ভালো কাজ উন্নত জিবন যাপনের আশায় দালালের মাধ্যমে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে ভারতের বাঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠায়।

গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে,  দু’বছর কারাভোগ  শেষে “বেঙ্গালুরু বালা মন্দির চাইল্ড হোম”  নিজ দায়িত্বে তাদের সেল্টার হোমে রাখে। পরে  উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে অতঃপর তারা বাংলাদেশে  ফিরেন।

জানা গেছে,বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুর রহমান জানান’ ভারত ফেরত এই দুই তরুণীকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে । সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
এ ব্যাপারে জাস্টিস অ্যান্ড কেয়ার এর মাঠ কর্মি শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা  দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার রুমে রাখা হয়েছে। আজ বুধবার প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তথ্য সূত্র:

# বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদ

#বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

#মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার

ছবি:

# সংগৃহিত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ