মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:35
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন!

কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন!

 

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াঃ

বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে  ৭ সেপ্টেম্বর মার্কসবাদী লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। আলোচনায় অংশ নেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাঙলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রাহমান ও প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।

আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড উমর ছিলেন, শ্রমিক ও মেহনতি জনগণের মুক্তি সংগ্রামের আপসহীন নেতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নিজের পুরোটা জীবন মুক্তির সংগ্রামে নিয়োজিত রাখা যায়। কমরেড উমরের জীবন এবং এদেশের জনগণের মুক্তির সংগ্রাম অবিচ্ছেদ্য।

আলোচনায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কমরেড উমরের দেখানো পথে লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ খুঁজে পাবে তাদের শান্তির ও স্বস্তির ঠিকানা।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ