মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রাজনীতি

কলাপাড়ায় খেলাফত মজলিসে’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

কলাপাড়ায় খেলাফত মজলিসে’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

ফোরকানুল ইসলাম , কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে সদর রোডে অবস্থিত কলাপাড়া খেলাফত মজলিস উপজেলা কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিঃ মোঃ মাহফুজুর রহমান জোনাল পরিচালক, খেলাফত মজলিস, বরিশাল বিভাগ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ কামরুল আহসান সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস, পটুয়াখালী জেলা। আরও বক্তব্য রাখেন মোঃ আবু সায়েম সাধারণ সম্পাদক, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক ও মাসুম বিল্লাহ, সদস্য খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাড. গোলাম মোস্তফা সহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, খেলাফত মজলিস একটি ইনসাফ পূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্ঘবদ্ধ করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সকল ইউনিটের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ