মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
ক্রাইম ডায়েরি

কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায়  অভিযান, অভিযুক্ত মালিককে এক বছরের জেল সহ ১ লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায়  অভিযান, অভিযুক্ত মালিককে এক বছরের জেল সহ ১ লাখ টাকা জরিমানা

ফোরকানুল ইসলাম (কলাপাড়া প্রতিনধি) :  পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর ১ টার দিকে  পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো. মোজাম্মেল হোসেনের  ভাড়াটিয়া বাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কাউসার হামিদ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত  বিপুল পরিমান নকল  ড্রিংকো জুস ক্যান সহ নকল জুস তৈরির কাঁচামাল  উদ্ধারের পর জব্দ করে।
এ সময় নকল ড্রিংকো জুস উৎপাদনের দায়ে অভিযুক্ত  মালিক মো. মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
 দণ্ডপ্রাপ্ত মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে। 
ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার  “কালার ফুল ” নামে ভুয়া কোম্পানীর নাম দিয়ে কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত জুসের নাম দেয়া হয় “ড্রিকোর”। যা দীর্ঘদিন ধরে তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো কাউছার হামিদ বলেন, নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিডনির জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে তিঁনি এ অভিযান পরিচালনা করেন।
এদিকে অপর একটি সূত্রে জানা যায়, ওই কারখানাটি কয়েকজনের যৌথ  মালিকানায় পরিচালিত হয়ে আসছিল অভিযানের সময় তারা সটকে পড়েন বলে জানা গেছে।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ