মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আইন-আদালত

কারাগারে অশোভন উচ্ছৃঙ্খল আচরণের কারণে নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ কে মুন্সিগঞ্জ কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ!

কারাগারে অশোভন উচ্ছৃঙ্খল আচরণের কারণে  নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত  আসামি  লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ কে মুন্সিগঞ্জ কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
কারাগারে উশৃংখল ও অশুভন আচরণ এবং কারা বিধি না মানার অভিযোগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদকে শাস্তি দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাস্তি হিসেবে টেলিফোন যোগাযোগ ও পারিবার সাক্ষাৎ সহ সব ধরনের যোগাযোগ এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া তাকে আজ ২৩ সেপ্টেম্বর বুধবার মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে বলে মুন্সিগঞ্জ কারাগারে সূত্রে জানা গেছে।
জেল সুপার জানান, প্রশাসনিক কারণে গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তারেক সাহেবকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি কারাগারে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেন এবং কারাবিধি না মেনে নিজের ইচ্ছামত চলতেন।
কারা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও তিনি অসম্মানজনক আচরণ করতেন।
তিনি বলেন ২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ কারাগারে দায়িত্বে আসার পর অন্যান্য সেলে আটক বন্দীদের পরিদর্শনে গেলে আরেক সাঈদ আমার সঙ্গে ও অশুভন আচরণ করেন এবং সেল এলাকা থেকে চলে যেতে বলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
পরে কারা বিধি অনুযায়ী এক মাসের জন্য তার পারিবারিক সাক্ষাৎ বন্ধ রাখা হয়। এছাড়া ১৬ সেপ্টেম্বর সেল এলাকায় সাপ্তাহিক পরিদর্শনের সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত আরেক বন্দি মোঃ কামাল হোসেন আগে থেকে সেলে রাখা ময়লাযুক্ত পানি আমার দিকে ছুড়ে মারেন।
এ ঘটনা জিজ্ঞাসাবাদে কামাল হোসেন দাবি করেন ২ সেপ্টেম্বর তারেক সাঈদ কে শাস্তি দেওয়ার পর তিনি তাকে এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা ও ইন্ধন দেন। বিনিময়ে তাকে প্রতিদিন সিগারেট দেওয়ার কথা ও বলা হয়েছিল বলে কামাল জানান।
জেল সুপার বলেন, পরবর্তী জিজ্ঞাসাবাদে তারেক সাঈদের উপস্থিতিতে কামাল হোসেন জানান এ ধরনের ঘটনা ঘটালে তাকে আর্থিক সহযোগিতা করা হবে এবং কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নিলে কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অন্য লোক দিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার বিষয়ও তাকে বলা হয়েছিল।
উক্ত ঘটনায় দুজনের বিরুদ্ধেই কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কামাল হোসেনকে এক মাসের ডান্ডা বেড়ি পড়ানো এবং অন্য কারাগারে বদলির শাস্তি দেওয়া হয়। আর তারেক সাঈদের টেলিফোনে যোগাযোগ ও পারিবারিক সাক্ষাৎসহ সকল যোগাযোগ এক মাসের জন্য বন্ধ রাখার শাস্তি দেওয়া হয়।
জেল সুপার বলেন, তারেক সাঈদের আচরণ উগ্র,বদমেজাজি, ঔদ্ধত্যপূর্ণ ও উশৃংখল। তাকে নিয়ন্ত্রণে কারা কর্তৃপক্ষ কঠোর ভূমিকা নিলে তিনি বিভিন্নভাবে কর্মকর্তা কর্মচারীদের হয়রানির চেষ্টা করেন।
বিষয়টি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অভিযোগের বিষয়ে জানতে চাইলে জান্নাতুল ফরহাদ বলেন ৪-৫ জন কারারক্তি দিয়ে তাকে মারধরের বিষয়টি সঠিক নয়। তার বিরুদ্ধে নেওয়া শাস্তি মূলক ব্যবস্থার কারণে তিনি বা তার স্বজনদের মাধ্যমে কারা কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত তারেক সাঈদ নারায়ণগঞ্জ এর আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা দুটি মামলাতেও তিনি বিচারাধীন বন্দি।
তথ্যসূত্রঃ
#মুন্সিগঞ্জ কারা কর্তৃপক্ষ।
# বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ