মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:24
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

কুয়াকাটা পর্যটন কার্নিভালে ৬ কিলোমিটার বীচ ম্যারাথন ও পিঠা উৎসব!

কুয়াকাটা পর্যটন কার্নিভালে ৬ কিলোমিটার বীচ ম্যারাথন ও পিঠা উৎসব!

ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

পর্যটন কার্নিভাল উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বীচ ম্যারাথন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে এ দৌড় শুরু হয়ে গঙ্গামতি সৈকতে শেষ হয়। দীর্ঘ ৬ কিলোমটারের এ দৌড়ে ৮ থেকে ৯শ’ পর্যটক অংশগ্রহন করেন। পরে সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা আমেজ। ম্যারাথনে অংশগ্রহনকারীরা সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ আর সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ উৎসব। এর আগে গতকাল রাতে চিত্র নায়িকা পূর্নিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত, সাদ্দাম মালের কমেডি শো এবং দিনভর ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে পর্যটন কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ