মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিটের ঘটনায় নিহত-১!

গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিটের ঘটনায় নিহত-১!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামে প্রতিপক্ষদেরকে ফাঁসাতে অন্যের মারপিটের ঘটনায় মোঃ রুহুল আমিন (৩৫) নিহত। ঘটনায় বিবরণে জানা যায়, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামে গত ৩০-১০-২০২৬ ইং তারিখ শুক্রবার, একই গ্রামের মৃতঃ মোস্তফার পুত্র মোঃ খোরশেদ (৩৫) ঐ গ্রামে সামিউল ইসলামের গরু চুরি করে নিয়ে যায়। সেই গরু ও গরু চোর মোঃ খোরশেদকে ফুলবাড়ী পৌরসভা এলাকার টিটিমোড় নামক স্থানে স্থানীয় জনগণ আটক করে তাকে জিজ্ঞাসা করলে অম্রবাড়ী গ্রামের মোঃ সামিউল ইসলামের গরু বলে জানান। মোঃ সামিউল ইসলাম ঐ দিনেই খবর পেয়ে টিটিমোড় নামক স্থানে এসে মৃতঃ মোস্তফার পুত্র মোঃ খোরশেদকে গরু সহ আটক করে গ্রামে নিয়ে যান। অম্রবাড়ী গ্রামের মোড়ে গরু চোর মোঃ খোরশেদ আলমকে ছেড়ে দিয়ে অম্রবাড়ী গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ রুহুল আমিন (৩৫) কে স্থানীয় কিছু লোকজন ও একই গ্রামের মৃতঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ সামসুল (৬০), মোঃ চৌধুরী ওরফে জহুরুল (৪০), মোঃ সারেজুল ইসলাম (৫০) উভয়ের পিতাঃ মৃতঃ আবুল হোসেন, মোঃ আরশাদ আলী এর পুত্র মোঃ মাহামুদ (৩০), মোঃ সুক (৫০) পিতাঃ মোঃ রফিউদ্দিন গংরা দলবদ্ধ হয়ে গত শুক্রবার সকাল ৯ টায় অম্রবাড়ী বাজারে মোঃ রুহুল আমিন (৩৫) কে চোর সন্দেহ করে এলো পাতাড়ি মারপিট করে । এতে সে গুরুতর আহত হন। এই অবস্থায় তার পরিবারের লোকজন মোঃ রুহুল আমিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। এরপর তার অবস্থার অবনিত ঘটলে মোঃ রুহুল আমিন (৩৫) কে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে গত শুক্রবার রাত্রিতে মৃত্যুবরণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি পক্ষরা হত্যা মামলা থেকে বাঁচার জন্য অন্য একটি পরিবারকে জিম্মি করে হত্যা মামলায় ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে অম্রবাড়ী গ্রামে গিয়ে তথ্য নিয়ে জানা যায় এই ঘটনার সাথে যারা জড়িত তারা নিজেকে বাঁচার জন্য অন্য একটি অসহায় পরিবারকে ফাঁসাতে নানা ফন্দি করে বলে এলাকাবাসী জানান। স্থানীয় দোকানের সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে এই মারপিটের ঘটনার সাথে কারা জড়িত। অপরদিকে মারপিটের ঘটনাটি ঘটার পর খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ রাত্রি ১১ টায় অম্রবাড়ী গ্রামে গিয়ে ঘটনা পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ উদ্ধার করেন বলে এলাকাবাসী জানান। মারপিটের ঘটনার বিষয়ে এলাকাবাসী জানান, গরু চোরকে না মেরে পূর্বের শত্রুতার জের ধরে সুপরিকল্পিতভাবে মোঃ রুহুল আমিনকে মারপিট করেন। এই ঘটনায় এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ তদন্ত দাবী করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নেক দৃষ্টি কামনা করেছেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ