মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।

গাজীপুরের ফাহিমা আক্তার হোসনা সহ নেপালে ১০ বাংলাদেশি আটক!

গাজীপুরের ফাহিমা আক্তার হোসনা সহ নেপালে ১০ বাংলাদেশি আটক!

*ক্রাইম ডেস্ক থেকে| মাহবুবুর রহমান খান*

নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অবৈধভাবে অবস্থানের অভিযোগে গাজীপুরের ফাহিমা আক্তার হোসনা সহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে নেপালি পুলিশ।
কাঠমান্ডু মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের থামেল এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে বিদেশি নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন—এমন তথ্যের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর  ২০২৬(মঙ্গলবার) অভিযান চালায় ‘কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন’অফিসের একটি দল। অভিযানে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটকদের মধ্যে গাজীপুরের বাসিন্দা ৪৬ বছর বয়সী ফাহিমা আক্তার হোসনা  ছাড়াও রয়েছেন মাহমুদ( ৪৮) মাহবুব হাসান (৪৮)রিপন মাহমুদ (৪৯)এম,ডি কেরামত আলী খান (৪৯) শহিদুর রহমান (৩০) এম,ডি খলিলুর রহমান(৫০)এম,ডি আরিফুর রহমান (২৮)এম,ডি মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)
কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের প্রধান ‘সন্তোষ খাড়কার’ বরাত দিয়ে স্থানীয় সূত্র জানিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকদের কয়েকজন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও নেপালে অবস্থান করছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাদের মধ্যে কেউ বাংলাদেশে অপরাধের পর নেপালে অবস্থান করছিলেন এবং কেউ নেপালে আশ্রয় নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির উদ্দেশ্যে সেখানে ছিলেন।
পুলিশ জানিয়েছে, থামেল এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজেঅভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের নেপালের অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে।

নেপালে সংঘবদ্ধ হয়ে তারা সেখানে কী করছিল তা এখনো জানা যায়নি।

Information reference :

#Zee News English

#Nepal News.com

#Khabar hub

#Online Khabar English

ছবিঃ

# সংগৃহিত।

বি.দ্র. প্রতিবেদক, মাহবুবুর রহমান খান

সম্পাদক -প্রকাশক,দৈনিক জনতার দেশ (অনলাইন পোর্টাল)।

**ইনসেটে ফাহিমা আক্তার হোসনা**

 

টপিক: জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ