মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ঘোড়াঘাট ( দিনাজপুর) উপজেলায় গাঁজা চাষ, আটক ১!

ঘোড়াঘাট ( দিনাজপুর)  উপজেলায় গাঁজা চাষ, আটক ১!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষ। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৫ সেপ্টেম্বর গোপন  সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি আদা ক্ষেতের ভেতরে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আদা গাছের আড়ালে যত্নসহকারে চাষ করা প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়।
পুলিশের ধারণা, লোকচক্ষুর আড়ালে রাখতেই ওই জমিতে আদা চাষের পাশাপাশি গাঁজার গাছ লাগানো হয়েছিল। স্থানীয়দের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে গাছ দুটি পরিচর্যা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পুলিশ গাছ দুটি জব্দ করে এবং ঘটনাস্থল থেকে আবু তালেবকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজার গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি ও ৮ কেজি বলে জানিয়েছে পুলিশ। গাছ দুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদা ক্ষেতের আড়ালে চাষ করা দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক চাষ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ