মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর!

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর!

ক্রাইম ডেস্কঃ

চাঁদপুরের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯ কিশোরকে আটক এবং মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচর থানায় ১ জন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব দক্ষিণ থানায় ৩ জন, মতলব উত্তর থানায় ১ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানায় ৫ জন ও কচুয়া থানায় ৪ জনসহ মোট ৯ কিশোরকে আটক করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হাতে ৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য: Dhaka Post

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ