মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:00
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
তথ্যপ্রযুক্তি

তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

সায়েন্স ডেস্ক|জনতার দেশঃ

সব জেলার তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী এ কোর্সে অংশ নিতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 

প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

কোর্সের মেয়াদ ও সময়কাল: আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দৈনিক ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

আবেদনের যোগ্যতা: ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সিরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে। এ ছাড়া কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা (তরুণ ও তরুণীরা) আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি লাগবে না। বরং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং দৈনিক খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনের কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ
সংগৃহিত।

টপিক: তথ্যপ্রযুক্তি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ