মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

দাউদকান্দিতে একদিনে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৯!

দাউদকান্দিতে একদিনে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৯!

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটজনকে আটক এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮টি ইয়াবা ট্যাবলেটসহ রোমান (২৫) ও মো. খাদেমুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া চুরির মামলায় মোহাম্মদ আলী (৩০), জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোবারক ওরফে সোবন (৪০) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি শারমিন আক্তারকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ আইনের ৩৪ ধারায় আটক করা হয় আরও আটজনকে। তাঁরা হলেন রাজ (২৫), মো. রাজু (২২), রুবেল রানা (২৯), মো. দ্বীন ইসলাম (১৯), মো. সাকিব সিকদার (১৯), মো. নুর নবী (১৯), মো. আলাউদ্দিন (৩৫) ও মো. রুহুল আমিন (৪৮)।
অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ছয়জন হলেন মো. বাহাদুর হোসেন (২৪), মো. রাফি সরকার (২০), রাজু হোসেন (৩০), রায়হান আহাম্মদ (২২), মো. পলাশ (২৪) ও নাইম হোসেন ভূঁইয়া (২২)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ