মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা।

দুই জাতীয় নির্বাচনের ভোট চুরির মদদ দাতা ওসি এবার পাঁচবিবি থানায় পদায়ন, বিতর্ক সত্ত্বেও কীভাবে এই দায়িত্ব পেলেন জনমনে নানান প্রশ্নের ঝড়।

দুই জাতীয় নির্বাচনের ভোট চুরির মদদ দাতা ওসি এবার পাঁচবিবি থানায় পদায়ন, বিতর্ক সত্ত্বেও কীভাবে এই দায়িত্ব পেলেন  জনমনে নানান প্রশ্নের ঝড়।

 

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পদায়ন নিয়ে নানা মহলে প্রশ্ন ঝড় উঠেছে। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি দুটি গুরুত্বপূর্ণ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন-পরবর্তী সময়ে তাঁর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও অভিযোগ থাকলেও, সেসব অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের রায় পাওয়া যায়নি।
প্রকাশ্য তথ্য অনুযায়ী, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসি ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের মার্চে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।
এছাড়া, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জলঢাকা থানায় দায়িত্ব পালন করেন। ফ্যাসিষ্ট শাসনামলে বে পরোয়া ভাবে ওসিগিরি করে বিএনপি জামাতকে কঠোরভাবে দমন করে ফ্যাসিষ্ট সরকারের ঘনিষ্টজন হয়ে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। নামে বেনামে গড়েছেন প্রচুর সম্পদ ।

সর্বশেষ পাঁচবিবি থানায় পদায়ন পেয়েছেন।জনমনে
প্রশ্ন উঠছে, অতীতের দায়িত্ব পালন নিয়ে বিতর্ক ও জনসমালোচনার প্রেক্ষাপটে কোন মূল্যায়নের ভিত্তিতে তাঁকে আবার একটি গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব দেওয়া হয়েছে? তাঁর পদায়নের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের যাচাই-বাছাই করেছে, তা নিয়েও স্বচ্ছ ব্যাখ্যার দাবি উঠেছে। পাঁচবিবি থানা একটি দেশের গুরুত্বপূর্ন থানা। সেই গুরত্বপূর্ন থানায় সে কোন সচ্ছতায় আবার এই থানায় পদায়ন করেন।
সুশাসন বিশ্লেষকদের মতে, পুলিশ কর্মকর্তাদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আলোচিত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া জনস্বার্থে গুরুত্বপূর্ণ।

ফ্যাসিষ্ট শাসনামলে বে পরোয়া ভাবে ওসি হিসেবে বিএনপি জামাতকে কঠোরভাবে দমন করে ফ্যাসিষ্ট সরকারের ঘনিষ্টজন হয়ে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। নামে বেনামে প্রচুর সম্পদ গড়েছেন। সেই ওসি আবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় যোগদান করায় জনমনে নানান প্রশ্নের ঝড় ওঠেছে। এসব বিঁষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাগণের সু-দৃষ্টি কামনা করেন স্হানীয় সচেতন মহল।

টপিক: অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ