মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:43
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বাংলাদেশ পুলিশ।

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি  ক্রোকের নির্দেশ!

ক্রাইম ডেস্ক| জনতার দেশঃ
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ১৪ অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারকআয়েশা আক্তার মৌসুমী এই আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক)আবেদনের প্রেক্ষিতে বুধবার ১৪
অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ দেন।
সংশ্লিষ্ট জিআরও শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
অভিযুক্ত খন্দকার গোলাম ফারুকের এক কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্হাবর সম্পত্তি ক্রোক এবং পাঁচটি ব্যাংক হিসেবে থাকা ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের অস্হাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেন
এছাড়া খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্হাবর সম্পত্তি ক্রোক এবং ২ টি ব্যাংক হিসেবে থাকা ১২ লাখ ২৫০০ টাকা মূল্যের অস্হাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। স্হাবর সম্পত্তি গুলোর মধ্যে ঢাকা ও টাঙ্গাইলে জমি ও ফ্লট রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুসন্ধান খালে সংগৃহীত রেকর্ড পত্র সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। খন্দকার গোলাম ফারুকের নামে দায় বাদে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৭৬ লাখ ৭৯ হাজার টাকা সহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৪ কোটি১৩ লাখ ২৩ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১হাজার টাকা বেশি, যাক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়েছে।
অনুসন্ধানে আরো দেখা যায়, খন্দকার গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর অস্হাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয়২ লাখ ৩৫ হাজার টাকা সহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা।
এক্ষেত্রে তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি যাক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়েছে।
এমতাবস্থায় অনুসন্ধান বা তদন্ত চলাকালে এই সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বা অন্য কোনভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যাতে না থাকে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে সেজন্য অভিযুক্তদের নামে স্থাবর সম্পদ সমূহ আদালতের মাধ্যমে ক্রোক এবং অস্হাবর সম্পদ সমূহ করা প্রয়োজন বলে আদালত মনে করছে।
তথ্য সূত্রঃ
# দুর্নীতি দমন কমিশন (দুদক)

# জিআরও শাখা (ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত)

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ