মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:35
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই, পলাতক ৬৯০।

নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই, পলাতক ৬৯০।

মো: আজিজুল হক
স্টাফ রিপোর্টার

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির কোনো নথি কারা অধিদপ্তরের কাছে নেই। এ ছাড়া কারাগারটি থেকে পালানো নয় জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি।

আজ মঙ্গলবার ১৮ আগস্ট কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

কারা মহাপরিদর্শক জানান, গত বছরের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছে। এর মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের ১৬৬ জনের কোনো নথি কারা অধিদপ্তরের কাছে নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নরসিংদী কারাগার থেকে নয়জন জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তিনজন এখনো পলাতক।

তিনি আরও জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে প্রায় ৯৮ হাজার বন্দি রয়েছে। এসব কারাগারের মোট ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা প্রায় দ্বিগুণ। ফলে দেশের কারাগারগুলোতে অতিরিক্ত বন্দির চাপ রয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ