মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদী পুলিশ সুপারের প্রশাসনিক হস্তক্ষেপে মাদক বিরোধী অভিযানে আটক-২

নরসিংদী পুলিশ সুপারের প্রশাসনিক হস্তক্ষেপে মাদক বিরোধী অভিযানে আটক-২

ক্রাইম রিপোর্টার : নরসিংদী জেলা পুলিশ সুপার মো আবদুল্লাহ আল ফারুকের নির্দেশনায় জেলাজুড়ে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে ২০২৬) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিবপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১……..
গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত আনুমানিক ৪টার দিকে শিবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শিবপুর থানার চন্দনদিয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন ভূঁইয়াকে আটক করা হয়।তিনি মৃত হযরত আলীর ছেলে।
পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শহর পুলিশ ফাঁড়ির অভিযানে নারী আটক……
অপরদিকে, নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক কুমার দাসের নেতৃত্বে ফাঁড়ির একটি চৌকস দল পৃথক অভিযান পরিচালনা করে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ জানান পুলিশ সুপারের নির্দেশনায় নরসিংদীকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
# নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ