মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!

 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে  বুধবার (২১অক্টোবর) ভোরে সদর উপজেলার শিলমান্দী এই ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে শিলমান্দী এলাকায় রেল লাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধরনা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাকায় এই মৃত্যু ঘটনা ঘটেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: রমিজুল হক জানান, খবর পেয়ে শিলমান্দী এলাকার রেল লাইনের পাশ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রকৃয়া চলমান।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ