মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:38
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন!

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন!

♦নরসিংদী থেকে আবু নাঈম রিপনঃ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে, ১ নভেম্বর রবিবার,নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ইং উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুব মেলার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নরদিংদী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং নরসিংদীর উদ্যমী তরুণ-তরুণীরা।

আলোচনা সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি তরুণদের প্রচলিত চাকরির গণ্ডির বাইরে এসে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা অর্জন ও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশ গঠনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসন, নরসিংদী বিশ্বাস করে—সম্ভাবনাময় যুবশক্তির যথাযথ বিকাশ ও কার্যকর অংশগ্রহণই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ