মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:41
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
গণমাধ্যম

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ১১ নম্বর পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত করে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করেছে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার আইনের বিধান অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়,
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে। অভিযোগ ও প্রশাসনিক পর্যালোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে চেয়ারম্যানের ক্ষমতা স্থগিত করে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইউনিয়নের চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ