মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান!

নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান!

 

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:

নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে পাবনার চাটমোহর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সামারি ট্রায়াল কোর্ট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শিহাব উদ্দীন ও জনাব মোঃ তরিকুল ইসলাম।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, পাবনার জেলা নিরাপদ খাদ্য অফিসার।

অভিযানকালে নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ সংরক্ষণ আইন যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ