মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
জাতীয় সংবাদ

পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান!

পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান!

চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত সরকারি বাসায় অবৈধভাবে বসবাস, ভাড়া আদায় ও সাবলেট দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে সংস্থাটি।
সোমবার (২ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক দুই দল এসব অভিযান পরিচালনা করে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত ৫৪টি সরকারি বাসা অবৈধভাবে ভাড়া দেওয়া, মাসিক বিপুল পরিমাণ অর্থ আদায় এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর এনফোর্সমেন্ট টিম সরকারি আবাসন পরিদপ্তর, চট্টগ্রাম ও গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে কলোনির বিভিন্ন বাসা সরেজমিন পরিদর্শন করে।
পরিদর্শনে দেখা যায়, গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত বিভিন্ন সরকারি বাসায় অনেক ব্যক্তি এককভাবে বা পরিবারসহ কোনো বরাদ্দপত্র ছাড়াই অবৈধভাবে বসবাস করছেন। রেকর্ডপত্র যাচাই ও সরেজমিন জিজ্ঞাসাবাদে একজনের নামে বরাদ্দ করা বাসা অন্য ব্যক্তিকে সাবলেট দেওয়ার প্রমাণও পেয়েছে দুদক।

এছাড়া গণপূর্ত বিভাগ কোনো ভবন পরিত্যক্ত ঘোষণা করার পরও একই ভবনে সরকারি আবাসন পরিদপ্তর থেকে বাসা বরাদ্দ দেওয়ার বিষয়টি উঠে এসেছে। পরিত্যক্ত ঘোষিত বাসায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ থাকার প্রমাণও পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

অভিযানে পাওয়া রেকর্ডপত্র ও প্রমাণাদি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব খতিয়ে দেখা হবে। এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নম্বর রহিমানপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

অনুমোদিত নকশা ও প্রাক্কলনের সঙ্গে নির্মাণকাজের মান এবং পরিমাপে অসংগতির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগস্থল সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় নির্মাণসামগ্রীর নমুনাও সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।

সংগৃহীত রেকর্ডপত্র যাচাই এবং নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরির ফলাফল পাওয়ার পর কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক।

তথ্যঋণ: Jago News 24

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ