মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:41
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন।

পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন।

 

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মৃতব্যক্তি -শান্তি রাণী (৪৫), সুহি (৫০), আহত ব্যক্তিগণ – সালম(৪৬),টেপরা(৩২),
ররিবার ২ আগস্ট দুপুরে উপজেলার কুশারীগাঁও-বোলগাঁও নামক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের সময় একটি দোকানে আশ্রয় নেওয়া কয়েকজন ব্যক্তি বজ্রাঘাতে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেণ।
আহত অপর দুইজনের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপূর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় নিশ্চিতসহ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে, জলাশয়ের আশপাশে কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ