মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন!

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন!

মো: মাহবুবুর রহমান খান:

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১ তম সাধারণ পরিষদের( UNGA) অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন,। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ এবং বিশ্বমঞ্চে প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই নয় দিনের সফরের মূল বিবরণ নিচে তুলে ধরা হলো।
১.সফরের মূল সূচি ও উদ্দেশ্যঃ
*জাতিসংঘে প্রথম ভাষণ :প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য  রাখবেন। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দিতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে  জানা গেছে।
*উচ্চ পর্যায়ের বৈঠক :সাধারণ অধিবেশনের মূল কর্মসূচির পাশাপাশি তিনি জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
*প্রেসিডেন্টের সংবর্ধনা :নিউ ইয়র্কে অবস্থান কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

২.ক্যালিফোর্নিয়া ও সানফ্রান্সিসকো সফর :
*প্রবাসীদের সাথে মতবিনিময় :নিউ ইয়র্কে কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ভ্রমণ করবেন। সেখানে তিনি ওয়েস্ট কোস্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে একটি বিশেষ মত বিনিময় সভা ও নাগরিক সংবর্ধনায় মিলিত হবেন।

৩.কূটনৈতিক তাৎপর্য ও প্রস্তুতি
*ঐতিহাসিক সংযোগ :বিএনপি নেতৃত্বাধীন সরকারের কোন প্রধান প্রায় দুই দশক (২০২৬ সালের পর) বিরতি দিয়ে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন।
*বিশেষ গৌরব :এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি দেশের জন্য বড় একটি কূটনৈতিক সাফল্য।
*দাপ্তরিক প্রস্তুতি :পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে একটি “Note verbal”

(নোট ভার্বাল) পাঠিয়ে  সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে এবং সফরসঙ্গীদের ভিসা সংগ্রহের কাজ পুরো দমে চলছে।
(উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন। অন্যদিকে, তার ভারত সফরের বিষয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত বাংলাদেশ চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি।
প্রধানমন্ত্রীর এই বহুল আলোচিত সফরকে ঘিরে নিউইয়র্ক প্রবাসীদের প্রস্তুতি ও রাজনৈতিক গুরুত্ব বেশ সাড়া ফেলেছে)

তথ্যসূত্র:

#www.bangladesherkhabor.net

#dbcnews.tv.net

#The daily Ittefaq

#The daily Inqilab

প্রতিবেদক-

সম্পাদক -প্রকাশক,দৈনিক জনতার দেশ (ডিজিটাল অনলাইন পোর্টাল).

ছবি: সংগৃহিত।

টপিক: জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ