মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:35
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর  বাউফলে ‘ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে’—এমন বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদের সামনের সড়কে চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁদের দাবি, সংবাদে চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের মো: শাহআলম রাড়ি,  নুপুর বেগম, মো: সোহেল রাড়ি,  সীমা আক্তার, ২ নং ওয়ার্ডের  মো: বশির হাওলাদার ও কলি বেগম ৫ নং ওয়ার্ডের মনির হাওলাদার, আবুল ফকির প্রমুখ।

বক্তরা বলেন সাইফুল শরীফ,  মো: সোহাগ, আলামিন তাদের সাথে আরও কয়েজন তারা আগে আওয়ামীলীগ করতেন এখন জামায়াত করেন। তারা আরও বলেন প্রসাশনের সুষ্ঠ তদন্তের মাধ্যমে, যারা মিথ্যা অভিযোগ করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দোষীদের শাস্তি দেয়া হোক।

উল্লেখ্য চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ছাত্র দলের সহ – সভাপতি মো: মাঈনুদ্দিন ও তার বাবাকে গত ১০ই আগষ্ট ২০২৬ তারিখ রাতে তাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। বক্তরা জানান ‘ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে’এমন বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁরা এ ধরনের সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানান।

এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ বন্ধের দাবি জানান। পাশাপাশি প্রকাশিত সংবাদের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে ও বিক্ষোভ  মিছিলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ