মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বাংলাদেশ পুলিশ।

বিভিন্ন অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা কে বরখাস্ত!

বিভিন্ন অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা কে বরখাস্ত!

ডেস্ক রিপোর্ট| জনতার দেশ :

সরকারি দায়িত্ব পালনে অনিয়ম দীর্ঘদিন কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতি,  ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়। জানা গেছে,  ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।  ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার  ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। রংপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে অনুপস্থিত , অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে সুপার নিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) হাফিজ আল ফারুক২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।

বিজ্ঞপ্তিতে কর্মস্থলে অনুপস্থিতি অনুপস্থিত থাকায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
অপরদিকে নেত্রকোনা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুকনুজ্জামান একজনকে এস আই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। তার একাউন্টে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।  পরবর্তীতে ওই ব্যক্তির চাকরি না হওয়ায়  টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
পরে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্তে অপরাপ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের( বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং পুলিশ স্টাফ কলেজের  এএসপি মোঃ হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে কর্মস্থলে যোগ দেননি নির্ধারিত সময়ে কাজে যোগদান না করায় এ দু’জনকেও  চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রয়োজনীয় বিভাগীয় তদন্ত ও সরকারি কর্মচারী ( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি)পরামর্শ নিয়ে রাষ্ট্রপতির আদেশে এই বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা  গেছে।

 

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ