মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বিশ্ব উত্তেজনায় বিশ্বকাপ ফুটবল-২০২৬।

বিশ্ব উত্তেজনায় বিশ্বকাপ ফুটবল-২০২৬।

মাহবুবুর রহমান খান:
দিন যত ঘনিয়ে আসছে বিশ্বকাপ ফুটবলে দর্শক উত্তেজনা তত বৃদ্ধি পাচ্ছে।সারা বিশ্বের ফুটবল প্রেমী দর্শক হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত।কারা এবার ছিনিয়ে নেবে বিশ্বকাপ।হিসাব- নিকাশে এখন আর্জেন্টিনা-ব্রাজিল কে নিয়েই উত্তেজনা বেশি।তবে বাংলাদেশ প্রেক্ষিত দর্শকের বিচারে আর্জেন্টিনার পাল্লাই ভারী বলে মনে হচ্ছে।
সাবেক বিশ্ব কাপ জয়ীরা এরই মধ্যে মাঠ থেকে ছিটকে পড়ায় নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই বেশ জমে ওঠেছে। প্যারাগুয়ের কাছে ট্রাই বেকারে হেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় ঘন্টা নিশ্চিত হয়েছে।ব্রাজিল জাপানকে, আর্জেন্টিনা জর্ডানকে, এবং মরক্কো ডাচদের( নেদারল্যান্ড) হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।
*বিশ্বকাপের কিছু সাফল্য চিত্র *
প্যারাগুয়ে বনাম জার্মানি :
ট্রাইবেকারে সাবেক চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে স্হান করে নিয়েছে।
ব্রাজিল বনাম জাপান :
অন্তিম মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে ব্রাজিল ও নক আউট পর্বে ষোলোতে।
মরক্কো বনাম নেদারল্যান্ড :
উত্তেজনাকর ম্যাচে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে ডাচ ফুটবল দল ( নেদারল্যান্ড)।
আর্জেন্টিনা বনাম জর্ডান:
জর্ডান কে হারিয়ে এখন দারুন ফর্মে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
বিশ্বের কোটি কোটি দর্শক অপেক্ষায় প্রহর গুনছে কার ভাগ্যে জোটে বিশ্ব কাপের শিরোপা।
বিশ্বকাপ জোয়ারে বাংলাদেশ এখন আর্জেন্টিনা -ব্রাজিল সমর্থনে দু’ভাগে বিভক্ত। দুই দেশের পতাকা আর জার্সিতে সয়লাব আমার প্রাণের বাংলাদেশ।
বিশ্বকাপ আয়োজক দেশ:
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ