মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
পুলিশ আপডেট সংবাদ।

ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি, ‘বুলেট’ গ্রেফতার!

ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি, ‘বুলেট’ গ্রেফতার!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

সারিবদ্ধভাবে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়।
ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পরে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছে, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
জিজ্ঞাসাবাদে শাওন আরও জানিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত সে। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করত।
পরে এসব ছবি, ভিডিও ও অডিও দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ।
রাউজান থানায় শাওনের বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ত্রের উৎস, চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগী এবং অন্যান্য অপরাধের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
তথ্য সূত্র:

# গণমাধ্যম।

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: পুলিশ আপডেট সংবাদ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ