মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার!

মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার!

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী থানা এলাকায় ডিমবাহী পিকআপে ডাকাতির ঘটনার ০৭ দিনের মধ্যে মামলার রহস্য উদঘাটন করেছে মনোহরদী থানা পুলিশ।

গত ০৫/০৯/২০২৬ খ্রিঃ রাতে মনোহরদী থানাধীন চঙ্গভান্ডা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ২৬,১০০ পিস ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি করে নিয়ে যায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ২৩,৩০,৭৯৫/- টাকা।

ঘটনার পর মনোহরদী থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর রবিবার  নারায়ণগঞ্জের সোনারগাঁও ও নোয়াখালীর সেনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত মাহিন্দ্র পিকআপ, ডিমের ক্যারেট ও নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, দেশীয় অস্ত্র ও গামছাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন জেলা ও মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত লুণ্ঠিত মালামাল:
🔹 মাহিন্দ্র পিকআপ ০১ টি
🔹 ৯৮ পিস ডিমের ক্যারেট
🔹 ডিম বিক্রির নগদ ১০,০০০/- টাকা

উদ্ধারকৃত ডাকাতির সরঞ্জাম:
🔹 মাহিন্দ্র পিকআপ ০১ টি
🔹 দেশীয় অস্ত্র: ০৩ টি রামদা, ০২ টি লোহার রড, ০১ টি হাতুরী, ০২ টি ক্রু ড্রাইভার, ০১ টি তার কাটার প্লাস,
🔹 ০৪টি গামছা
🔹 ০৩টি মোবাইল

*গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ*

১। ইমন (২৮), পিতা- বাদশা মিয়া, মাতা- ববি আক্তার, সাং- বড় নগর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,
২। মো: রিফাত হৃদয় (২৮), পিতা-মো: মজিবুর রহমান, মাতা- মোছা: মিনা আক্তার, সাং- বড় নগর, থানা- সোনারগাঁও,জেলা- নারায়নগঞ্জ,
৩। আব্দুল্লাহ আল মুন্না ওরফে রোমান (২৭), পিতা- মো: জসিম উদ্দিন, মাতা- মোসা: মনি বেগম, সাং- গুনাইঘর, থানা-দেবিদ্বার, জেলা- কুমিল্লা,
৪। রহমত আলী ওরফে জিল্লুর, পিতা- মো: রাজা মিয়া, মাতা- জানু বিবি, সাং- ভুইয়ার পাড়, থানা- ইটনা, জেলা-কিশোরগঞ্জ, তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।
৫। জসিম উদ্দিন (৬০), পিতা- মৃত আবু তাহের, মাতা- রাজিয়া বেগম, সাং- বাবুপর, ইউপি- সেনবাগ পৌরসভা ০৯ নং ওয়ার্ড, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মনোহরদী থানা কর্তৃক পরবর্তী আইনানুগ ব্যবস্হা প্রক্রিয়াধীন বলে পুলিশের প্রেস বিফিংয়ে  জানা গেছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ