মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

মরজালে (রায়পুরা,নরসিংদী) গাড়ি ছিনতাই করে বিক্রি করতে এলে জনতার হাতে পাকড়াও ৩ (তিন) যুবক।

মরজালে (রায়পুরা,নরসিংদী) গাড়ি  ছিনতাই করে বিক্রি করতে এলে  জনতার হাতে পাকড়াও  ৩ (তিন)  যুবক।

ক্রাইম রিপোর্টার| জনতার দেশ:
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঢাকা থেকে ছিনতাই করে আনা একটি লেগুনা গাড়ি বিক্রির চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (১২ আগস্ট, ২০২৬) মরজাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শুক্কুর মিলিটারি ও স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় তাদের আটক করে রায়পুরা থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো—সোহেল (১৮), নাহিদ (২৫) এবং সোলাইমান (২২)।
বাজার কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই তিন যুবক একটি লেগুনা গাড়ি নিয়ে মরজাল বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসে। গাড়িটির গতিবিধি এবং যুবকদের কথাবার্তায় সন্দেহ হলে মরজাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শুক্কুর মিলিটারি তাদের জিজ্ঞাসাবাদ করেন। যুবকদের কাছে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো সঠিক দলিল বা প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।
তাদের সাথে কোনো অস্ত্র ছিল না। তবে সন্দেহ আরও ঘনীভূত হওয়ায় স্থানীয় জনতার উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবকেরা স্বীকার করে যে, তারা গাড়িটি ঢাকা থেকে ছিনতাই করে এখানে বিক্রি করতে এনেছিল।
ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রায়পুরা থানা পুলিশকে খবর দেওয়া হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে মরজাল বাজার এলাকায় পৌঁছান। তিনি উত্তেজিত জনতার হাত থেকে তিন ছিনতাইকারীকে রক্ষা করেন এবং লেগুনা গাড়িসহ তাদের আটক করে রায়পুরা থানায় নিয়ে যান।
আটককৃত তিন যুবকের বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা তাৎক্ষণিকভাবে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের সংবাদ প্রচার করেন। পুলিশের পক্ষ থেকে লেগুনাটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ