মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

মাতৃভূমির অখণ্ডতা রক্ষায়  স্বেচ্ছায়  জীবন উৎসর্গ করে দিতে প্রস্তত  ইরানি জনতাঃ  তেহরানের ইনকিলাব স্কোয়ারে মহড়া! 

মাতৃভূমির অখণ্ডতা রক্ষায়  স্বেচ্ছায়  জীবন উৎসর্গ করে দিতে প্রস্তত  ইরানি জনতাঃ  তেহরানের ইনকিলাব স্কোয়ারে মহড়া! 

আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশঃ
তেহরানের সংবাদ মাধ্যম ইরনা’র বরাতে পার্স টু-ডে  জানিয়েছে, গতকাল ১৮ সেপ্টেম্বর সকাল  ৮টা থেকে তেহরানে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা এই মহড়া শুরু করে।
এর আগে (মুহম্মদ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম) কোরের কমান্ডার হাসান -হাসানজাদে জানিয়েছেন, এই মহড়ার সমাবেশের কেন্দ্রীয় স্থান হবে তেহরানের ইনকিলাব স্কয়ার।
নিজ মাতৃভূমির জন্য স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী ‘জানফাদা’ প্রচারণায় নিবন্ধের বিষয়ে হাসান জাদে বলেন, এই প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
‘ইরানের জন্য জীবন উৎসর্গ ‘প্রচারণার একপর্যায়ে মানুষ নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

পরবর্তী পর্যায়ে অংশগ্রহণকারীরা ফরম পূরণ করে সাতটি ক্ষেত্রে নিজেদের আগ্রহের বিষয়ে উল্লেখ করেন।
অন্যতম শর্তগুলো ছিল, যুদ্ধের সময় সামরিক সহায়তা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা, প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্র। তার ভাষ্যঅনুযায়ী, জনগণ ও সংগঠিত বাহিনীর অংশগ্রহণে পরিকল্পিত এই মহড়া ইরানের নিরাপত্তা জোরদার সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরানের স্থল বাহিনী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতার আরেকটি নিদর্শন।

তথ্যসূত্রঃ
#ইর’না (তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম )
#তাসনিম নিউজ ( ঐ)
#পার্স -টুডে নিউজ (ইরানের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম)

ছবিঃ

# সংগৃহিত

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ