মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
প্রবাস বার্তা

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী প্রবাসী নিহত।

যুক্তরাজ্যে দুর্বৃত্তের  গুলিতে এক বাংলাদেশী প্রবাসী  নিহত।

প্রবাসী ডেস্ক:
যুক্তরাজ্য পূর্ব লন্ডনের নিউ হ্যাম স্ট্রিট এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুম আহমেদ (৪০) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
নিহত মাসুম আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোঃ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই মাসুম লন্ডনে বসবাস করছিলেন। মাঝে মধ্যে তিনি বাংলাদেশে আসতেন। আড়াই বছর বয়সি তার একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সবাই যুক্তরাজ্যে বসবাস করেন।
মাসুমের ছোট ভাই মানিক উদ্দিন দৈনিক প্রথম আলো কে এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান স্থানীয় সময় ভোর চারটার দিকে হঠাৎ পুলিশ তাদের বাসায় আসে। পুলিশ প্রথমে জানতে চায় এটি মাসুম আহমেদের বাসা কী,না। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ মাসুমের একটি ছবি দেখতে চায়। ছবি দেখার পর পুলিশ জানায় মাসুম গুলি বিদ্ধ হয়ে মারা গেছে।
মানিক উদ্দিন বলেন, কি কারনে বা কারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানতে পারিনি। মাসুমের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশ অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে নিউ হ্যামসেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের পাশাপাশি লন্ডন এম্বুলেন্স সার্ভিস ও লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে মাসুম কে একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা দিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে,নিউহ্যামসেন্ড বার্থোলোমিউস রোডে ঘটনাস্থল ঘিরে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তদন্তের নেতৃত্বে থাক ‘ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর’ ড্যান হুইটেন নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই হত্যাকান্ড স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঠিক কি কারণে এমনটি ঘটেছে তা উদঘাটন এবং অপরাধীদের সনাক্ত করতে তদন্ত দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
হত্যাকাণ্ডের পর ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে মঙ্গলবার ভোরের দিকে ওই এলাকায় উপস্থিত থাকা বা কোন কিছু দেখে থাকতে পারেন এমন ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যে কোন ছোট তথ্যও তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে তাদের বিশ্বাস।
ঘটনার উদ্দেশ্য মাসুম কে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কী,না? সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোন তথ্য প্রকাশ করেনি।
কোন প্রত্যক্ষদর্শী বা কারো কাছে ঘটনার ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘ সিএডি ৭৯৭/AEUG’উল্লেখ করে ১০১ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

তথ্যঋণ:
# দৈনিক প্রথম আলো।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ