মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রাজধানীর হালচাল চিত্র

রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের!

রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  প্রাণ গেল ২ জনের!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে
নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, রাতে পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে দিয়ে দুটি ট্রাক প্রতিযোগিতা করে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় ট্রাক দুটির মধ্যে পাশ ঘেঁষে সংঘর্ষ বাধে এবং তার বাবার অটোরিকশা ও জাহাঙ্গীর পোদ্দারের মিশুককে সজোরে ধাক্কা দেয়। এতে তার বাবা ও মিশুকচালক পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিন হোসেন আরও জানান, তাদের গ্রামে বাড়ি হবিগঞ্জ জেলার আজমেরী থানার রসুলপুর এলাকায়। তারা কদমতলী এলাকায় ভাড়া থাকেন।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম বলেন, খবর পেয়ে ঢামেকে এসে স্বামীকে মৃত অবস্থায় পাই। জানতে পারি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে। কদমতলীতে ভাড়া থাকেন বলেও জানান হাওয়া বেগম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। দুর্ঘটনায় আহতকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান হাবিবুর রহমান।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: রাজধানীর হালচাল চিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ