নীলক্ষা এলাকায় সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনায় অনিক প্রধান নামে একজন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও কাইয়ুম ও নায়েব আলীর অনুসারীরা বিপুল সংখ্যক লোক নিয়ে পার্শ্ববর্তী চরমধুয়া এলাকায় অবস্থান নিয়েছিল নিলক্ষায় মারামারি করার জন্য। সে সময় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে আজ কাইয়ুম এবং নায়েব আলীর নেতৃত্বে আলাল মুন্সি গ্রুপের পক্ষের হয়ে প্রতিপক্ষের উপর ভয়াবহ সশস্ত্র হামলা চালায়।
এ ঘটনায় ২০-৩০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
