মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বাংলাদেশ পুলিশ।

রায়পুরা সার্কেলকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান!

রায়পুরা সার্কেলকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান!

মো: মাহবুবুর রহমান খান :

যে কোন স্বীকৃতি কর্মে অনুপ্রেরণা বাড়ায়। আগস্ট/২০২৬ খ্রি. মাসিক সামগ্রিক কার্যক্রমে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার  বায়েজিদ বিন মনসুরকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসন  সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.  বৃহস্পতিবার  জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন।

এই অনুপ্রেরণাদায়ক স্বীকৃতির জন্য রায়পুরা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তিনি তার এই বিরল সম্মান প্রাপ্তির জন্য  জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।  একই সংগে তিনি রায়পুরা সার্কেল অফিসের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বায়েজিদ বিন মনসুর বলেন,এই অর্জন রায়পুরা ও বেলাব থানার পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা এবং রায়পুরা ও বেলাব থানার সর্বস্তরের জনগণের সহযোগিতা ও আস্থার ফল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরো বলেন,এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং জনসেবায় রায়পুরা সার্কেলাধীন রায়পুরা ও বেলাব থানা পুলিশ ভবিষ্যতেও কাজের এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করবে বলে প্রত্যাশা রাখি।

সূত্র:

# নরসিংদী জেলা পুলিশ প্রশাসন।

#রায়পুরায়,মাদক,সন্ত্রাস,খুন,চাঁদাবাজি,ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারসহ  অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে (আগস্ট/২০২৬) জেলা পুলিশের মাসিক মূল্যায়ন প্রতিবেদন।

 

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ