মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
গণমাধ্যম

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর!

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর!

স্টাফ রিপোর্টার |জনতার দেশ:

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর এ সম্মেলনের তফসিল ঘোষণা করা হবে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভুমিকা পালন করতে আহবান জানান।

আয়োজকরা জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে ২০২০ সালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠিত করতে কাজ শুরু করে। কার্যক্রমের ধারাবাহিকতার জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হচ্ছে। বিশেষ ভাবে দক্ষ সংগঠক, সাংবাদিক, পেশাজীবীদের সমন্বয়ে কমান্ড কাউন্সিল গঠন করা হবে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মপরিধি আরও বিস্তৃত করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ