মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডে শো-বিজ তারকা রোকেয়া প্রাচীর সম্পৃক্ততা নিয়ে নতুন রহস্যজট!

সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডে শো-বিজ তারকা রোকেয়া প্রাচীর সম্পৃক্ততা নিয়ে নতুন রহস্যজট!

♦ক্রাইম ডেস্ক|জনতার দেশ :

সাংবাদিক সাগর রুনির হ-ত্যাকান্ডের নতুন মোড়। সেই ঘটনায়  ওঠে আসছে মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচীর নাম।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে ওঠে এসেছে ভয়ংকর কিছু তথ্য।  প্রতিবেদন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) একটি গুমের ঘটনার তদন্ত করতে গিয়ে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হ%ত্যা মামলার নতুন কিছু ক্লু বা সূত্রের সন্ধান পেয়েছে। এই সূত্রের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী নতুনভাবে তদন্তের আওতায় আসছেন।

প্রধান তথ্যসমূহ:
নতুন ক্লু: জিয়াউল আহসানের একটি গুম মামলার সিডিআর (কল ডিটেইল রেকর্ড) বিশ্লেষণের মাধ্যমে এক সেনা সার্জেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই সাগর-রুনি সংক্রান্ত বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে।

সম্ভাব্য পরিকল্পনা: ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি (হ%ত্যাকাণ্ডের দুই দিন আগে) জিয়াউল আহসান ওই সার্জেন্টকে ডেকে “আগামী দুই দিনে বড় কিছু ঘটতে পারে” বলে সতর্ক করেন এবং রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহ করতে বলেন। ওই ডিস্কগুলোর সাথে হ%ত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর সাগর ও রুনির দুটি ল্যাপটপ এবং সাগরের মোবাইল নিখোঁজ হলেও রুনির ফোন ও গহনা অক্ষত ছিল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সিডিআর পর্যালোচনার মাধ্যমে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বে’র সম্পৃক্ততার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সাগর-রুনি হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারভুক্ত নয় (যেহেতু এটি একটি একক হ%ত্যাকাণ্ড)। তাই ট্রাইব্যুনাল তাদের প্রাপ্ত তথ্য ও সাহায্য পিবিআই (PBI)-কে হস্তান্তর করবে। প্রচলিত ফৌজদারি আদালতেই এর বিচার হবে।
    বলে রাখি, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে নিজেদের ফ্ল্যাটে নৃশংসভাবে খু%ন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ১৪ বছরেরও বেশি সময় পার হলেও এখনো মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়েনি এবং সম্প্রতি আদালত ১২৯ বারের মতো প্রতিবেদন জমার সময় বাড়িয়েছেন।

তথ্যসূত্রঃ

# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিবেদন।

# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।

ছবি:

# সংগৃহিত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ