মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আন্তর্জাতিক বিশ্ব

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান!

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না।
আল–জাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন গালিবাফ। তিনি বলেন, ওমান ও ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের দেখভালের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।
স্পিকার আরও বলেন, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে।
হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের (জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন) বিধান এই প্রণালির ক্ষেত্রে খাটবে না, বলেন গালিবাফ।
বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।

সাত দফা শর্ত
ইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান। এতে শান্তি স্থাপনের জন্য সাতটি শর্তের কথা জানানো হয়েছে।
তেহরান এখন এ বিষয়ে আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে বলেও জানান গালিবাফ। তিনি বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’
ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের জব্দ করা অর্থ ছাড় করা, সব কটি ফ্রন্টে সংঘাত বন্ধ করা এবং যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া।
গত জুনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আলোচনায় সই হওয়া সমঝোতার অংশ এটা। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এগুলোর বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন গালিবাফ।
স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত না দিলে, অবিশ্বাসের জন্ম দেয়—এমন কোনো আচরণ না করলে, সমঝোতা মেনে চললে, তবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
আস্থার অভাব প্রধান বাধা
‘চুক্তি চূড়ান্ত হওয়ার পথে প্রধান বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব,’ বলেন ইরানের স্পিকার।
গালিবাফ জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।
স্পিকার ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একটি পরাজয়ের মুখোমুখি হতে হবে। তাঁকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক চাপে পড়তে হবে।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ