মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

হরিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে এনজিও কর্মী নিহত-ট্রাক চালক আটক।

হরিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে এনজিও কর্মী নিহত-ট্রাক চালক আটক।

মানিকগঞ্জ প্রতিনিধি|আবুল হাসনাত রাসেল:

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে এনজিও কর্মী মিজানুর রহমান নামে একজন নিহত হন।পরবর্তীতে ট্রাক চালক ফারুক প্রামানিক (৩৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোর্পদ করেন।

 

৬ ই আগস্ট বৃহস্পতিবার বেলা ৬ টায় হরিরামপুর উপজেলার পিপুলিয়ার ইট ভাটা সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে,ট্রাকের চাপায় মূলত মোটরসাইকেল আরোহী (এনজিও কর্মী) মিজানুর রহমান নিহত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,নিহত মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান(৩৫) একজন এনজিও কর্মী।

তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের  আব্দুর রহমান এর ছেলে।
তিনি ক্রেডিট অফিসার, গনকল্যাণ টাষ্ট্র ঢাকা জেলার দোহার শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়,আটকৃত ফারুক প্রামানিক (৩৩)কুষ্টিয়ার সদর থানার জয়ানগর গ্রামের  জয়নুল প্রামানিক এর ছেলে।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ