মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা!

১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা!

স্টাফ রিপোর্টার |জনতার দেশঃ
গ্রামীন ব্যাংক এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ
পরিষদ এর নেতৃবৃন্দ ঘোষিত ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালের প্রঙ্গাপন বাস্তবায়ন এর দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অদ্য ৩ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে আগামী এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে যদি গ্রামীণ সরকার ঘোষিত প্রঙ্গাপন বাস্তবায়নের ঘোষণা না দেয় তাহলে ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংকের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন এবং ব্যাংকের প্রধান কার্যালয় সহ সকল যোনাল, এড়িয়া অফিসসহ সকল শাখা অফিসে ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মুহাম্মদ ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংকের সাবেক জিএস শরিফুল ইসলাম, কাজী নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, শ্যামল মিত্র, রবিউল আওয়াল,সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, একে আজাদ,মমতাজ হোসেন,সাখাওয়াত হোসেন সৈয়দ মহসিন প্রমুখ। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ